নভেল করোনাভাইরাসে দিশেহারা সময় পার করতে থাকা ব্রাজিলে সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪০ হাজার ৭০৯ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৪৬ লাখ ৯২ হাজার ৫৭৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৪০ হাজার ৯৪৯ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭২ লাখ ৪৪ হাজার ১৮৪ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৪৪০ জন। সুস্থ ৪৪ লাখ ৮০ হাজার ৭১৯ জন।
ভারতে ৯৩ হাজার ৪১০ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৫৯ লাখ ৩ হাজার ৯৩২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪৯ হাজার ৫৮৪ জন।
করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৩৬ হাজার ৪৮ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজার ৫৬ জন।
সেই ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮৩৬ জনে। সুস্থ ২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৯২১ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৯৩ হাজার ৫৫৫ জন।
