বাগেরহাটের ফকিরহাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
খুলনায় করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
মৃত মিঠুন হীরা (২৮) উপজেলার ডহরমৌভোগ গ্রামের কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার ও ওই গ্রামের কালীদাস হীরার ছেলে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, নমুনা পরীক্ষা করে আট দিন আগে স্বাস্থ্যকর্মী মিঠুনের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে খুলনায় করোনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
