সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মোবাইল দেওয়ার কথা বলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নোয়াগাঁও গ্রামের ওই ঘটনায় গতকাল শনিবার বিকেলে জুয়েল মজমুদার (১৮) নামে প্রতিবেশী এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার স্বজনদের দাবি, গত মঙ্গলবার শিশুটিকে ধর্ষণ করে জুয়েল। আইনের আশ্রয় না নিতে তাদের সবাইকে অবরুদ্ধ করে রাখে জুয়েলের স্বজনরা। শুক্রবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর পর ঘটনা জানাজানি হয়।
ধর্ষণের শিকার শিশুটির মামা নরেশ তালুকদার জানান, মঙ্গলবার দুপুরে বাড়িতে খেলা করছিল শিশুটি। এ সময় তাকে মোবাইল দেওয়ার কথা বলে পাশের একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী জুয়েল। এরপর শিশুটির চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে জুয়েল পালিয়ে যায়।
