জয়পুরহাটে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:০৪ পিএম

করোনাকালীন পরিস্থিতিতে জয়পুরহাটে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় ৩১ জন সাংবাদিকদের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টারস ইউনিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

চেক বিতরণকালে সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের সাংবাদিকদের সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত