এআইবিএলের পর্ষদীয় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বদিউর রহমান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ এএম

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) পর্ষদীয় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বুধবার অনুষ্ঠিত ব্যাংক পর্ষদের ৩৫১তম সভায় তিনি নির্বাচিত হন। বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বদিউর রহমান এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, সেন্ট্রাল হসপিটাল, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন ও হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি জড়িত। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত