নেত্রকোনায় পৌর শহরের বড় বাজার এলাকায় গতকাল রবিবার নিজ ঘরে কম্পিউটারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান রহমান (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্র মারা গেছে। আরমান শহরের ব্যবসায়ী আজাদুর রহমান আজাদের ছেলে। সে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়া-দাওয়া শেষে আরমান কম্পিটারের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
