সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৩

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৮ এএম

সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরার সময় তিন দুর্বৃত্তকে আটক করেছে বন বিভাগ। এ সময় জব্দ করা হয়েছে বিষ দিয়ে মারা মাছ, বিষের বোতল ও একটি ডিঙি নৌকা। 

করমজল পর্যটন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বনাঞ্চলে অভিযান চালানো হয়।

এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে তিন বিষ দস্যুকে আটক করে।

আটককৃতরা হলো বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)। তাদের বাড়ী খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামে।

পরবর্তীতে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১২ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা ও তিনটি বৈঠা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরর পর সকালেই খুলনা আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত