সোনাগাজীতে পাইপে আটকে যুবকের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩০ এএম

ফেনীর সোনাগাজীতে জামশেদ আলম (২৭) নামে এক যুবক পানিনিষ্কাশনের পাইপে আটকা পড়ে মারা গেছেন। গত রবিবার বিকেলে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে ওই গ্রামের খাল্লাগো বাড়ির আমির হামজার ছেলে জামশেদ আলম তার মৎস্য খামারের বাঁধের পাইপের পানি ছেড়ে গোসল করছিলেন। এ সময় পানির তোড়ে ভেসে গিয়ে পাইপের ভেতরে আটকা পড়ে যান। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরচান্দিয়া ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত