ইসলামী ব্যাংকের ৮৪ এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৩২ এএম

একযোগে দেশব্যাপী ৮৪টি এজেন্ট ব্যাংকিং শাখার (আউটলেট) উদ্বোধন করেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মাধ্যমে ব্যাংকের এজেন্ট আউটলেটের সংখ্যা দাঁড়াল ১৫৬৬টিতে। গত রবিবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এজেন্ট আউলেটগুলোর উদ্বোধন করেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত