চাঁপাইনবাবগঞ্জে ২০টি গাঁজা গাছ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৩:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণকালি এলাকা থেকে র‌্যাব ৫৫ কেজি ওজনের ২০টি গাঁজার গাছ উদ্ধার করেছে।

এ ঘটনায় শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালি গ্রামের আতাহার হোসেনের ছেলে মিজানুর রহমানকে (৩৯) আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কর্ণখালি গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশে চাষ করার ৫৫ কেজি ওজনের ২০টি গাঁজা গাছসহ মিজানুর রহমানকে আটক করা হয়।

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক আজমল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত