এক দিন বয়সী দুই নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০৮:০৫ পিএম

রংপুরে এক দিন বয়সী দুই নবজাতকের মরদেহ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলার কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মাছহারী চোরমারা এলাকার পাকা রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন বলেন, স্থানীয় লোকজন রাস্তার পাশে ব্যাগের মধ্যে এক-দুইদিন বয়সী এক ছেলে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। রাত থেকে দুপুর পর্যন্ত রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত শিশুটির মরদেহ।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় ওই নবজাতকের মরদেহটি ফেলে যায় কেউ। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে নগরীর মন্ডলপাড়ায় শ্যামাসুন্দরী ক্যানেলের পাশ থেকে আরো এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ১/২ দিন বয়সের এক অজ্ঞাত ছেলে নবজাতকের লাশ উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুুুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত