মির্জাপুরে গৃহবধূসহ তিন জনের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১২:১৬ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় এক গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রামের আব্বাছ আলীর স্ত্রী শিল্পী বেগম (৩৫), লতিফপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ওয়াহেদ মিয়া (৫৫) ও বানাইল ইউনিয়নের সামাদ মিয়ার মেয়ের জামাই মহর আলী (৩০)।

ভোরে পরিবারের লোকজন ঘরের ভেতর শিল্পী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। সকাল ৯টার দিকে ওয়াহেদ মিয়া ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে মারা যান। বেলা সাড়ে ১১টার দিকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মহর আলীর মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত