বিষ প্রয়োগে পুতিনের হাত ছিল : নাভালনি

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০২:১৭ এএম

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সাই নাভালনির বিশ্বাস, তাকে বিষ প্রয়োগের পেছনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ছিল। গতকাল বৃহস্পতিবার জার্মান ম্যাগাজিন ডের স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তুলেছেন তিনি। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে।

বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩২ দিন চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি জার্মানির বার্লিনের চ্যারিটি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন নাভালনি। বৃহস্পতিবার জার্মান ম্যাগাজিন ডের স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, এই ঘটনায় পুতিনের হাত রয়েছে। এ ছাড়া আমি অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি।’

সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের বিষ প্রয়োগের চিন্তা তিনটি গোয়েন্দা সংস্থার মাথা থেকে আসতে পারে, যারা প্রত্যেকেই পুতিনের অধীনে কর্মরত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত