রংপুরে ইউপি সচিব সমিতির বিভাগীয় সম্মেলন

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১১:৪০ পিএম

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গতকাল শুক্রবার টাউন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বাপসা রংপুরের উপদেষ্টা সাফিউর রহমান সফি। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচএম রেজাউল করিম তুহিন।

সম্মেলনে কেন্দ্রীয় সভাপতিসহ অন্য বক্তারা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের বেতন দশম গ্রেডে বাস্তবায়ন, বেতন বৈষম্য দূর করা ও সরকারি কর্মকর্তাদের মতো সব সুযোগ সুবিধা প্রদানে সরকারের কাছে দাবি জানান।

বাপসা রংপুর জেলার সভাপতি আশরাফ উদ্দিন বাবুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন দেলোয়ার হোসেন, শেখ হাবিবুর রহমান ও ফরিদ আহমেদ চৌধুরী। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নেন সুলতান আহমেদ, মিজানুর রহমান, আলতাফ হোসেন, ফজলুল হক, রবিউল আলম, আবদুল্লাহ আল মোমিন, আতাউর রহমান, সিরাজুল ইসলাম, রশিদুল ইসলাম, মিজানুর রহমান, বিজয় কুমার অধিকারী, সাইদুর রহমান, হাসানুজ্জামান সুমন, আবদুস সাত্তার, আবদুস সাত্তার প্রধান ও আকরাম হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত