করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালই আছেন। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে কনলিসহ চিকিৎসকদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন।
রবিবার ট্রাম্প নিজেই তার ফেইসবুক পেইজে একটি পোস্ট করে শারীরিক অবস্থার কথা জানান। ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসার প্রশংসা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এখন অনেকটাই ভাল বোধ করছেন তিনি।
এদিকে, হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি জানান, গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে জ্বর ছিল না, অনেকটাই সুস্থ আছেন তিনি।
কনলি বলেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতিতে আমি এবং আমার দল খুবই সন্তুষ্ট।
গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এখন পর্যন্ত ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার অংশ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন জাতীয় ওষুধ, রেমডিসিভির সেবন করছেন ট্রাম্প।
