নতুন প্রযুক্তিকে ব্যবহার বান্ধব হতে হবে: নসরুল হামিদ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০১:০৪ এএম

প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে অংশীজনদের সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নতুন প্রযুক্তিকেও ব্যবহার বান্ধব হতে হবে, কেননা মানুষ পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে চায় না।

শনিবার বিস্ফোরক পরিদপ্তরের অনলাইনে সেবা বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, অনলাইন সেবা সময় ও অর্থের সাশ্রয়ের সঙ্গে সঙ্গে দুর্নীতিও লাগব করবে। অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লাইসেন্স তৈরি ও নবায়ন করা গেলেও টাইম-লাইন সুস্পষ্ট করা হয়নি।

এসময় প্রতিমন্ত্রী পুরোনো ডাটা ও নথি ডিজিটালাইজড করার নির্দেশনাও দিয়েছেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ টু আই ( ইনফরমেসন টু একসেস) প্রকল্পের পরিচালক আব্দুল মান্নান ও প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. মঞ্জরুল হাফিজ প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত