গায়ে আগুন লাগিয়ে রুশ সম্পাদকের আত্মহত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৩:৫১ এএম

রাশিয়ার নিঝিনি নোভগরোদ শহরে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনের সামনে প্রকাশ্যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রাশিয়ার এক বার্তা সম্পাদক। তিনি তার মৃত্যুর জন্য রাশিয়া সরকারের বিরুদ্ধে এর আগে অভিযোগ তোলেন বলে জানিয়েছে বিবিসি।

ইরিনা স্লেভেনিয়া আত্মহত্যার আগে এক ফেইসবুক পোস্টে লিখেছিলেন, ‘আমার মৃত্যুর কারণ হিসেবে রাশিয়ান ফেডারেশনকে দায়ী করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিভিন্ন স্থানে পোড়াসহ তার মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে রাশিয়ার সরকারি কর্র্তৃপক্ষ।

স্লেভেনিয়া গত বৃহস্পতিবার বলেন, গণতন্ত্রপন্থি গোষ্ঠী ‘ওপেন রাশিয়ার’ সঙ্গে সম্পৃক্ত বিষয়বস্তুর খোঁজে তার ফ্ল্যাটে অভিযান চালিয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে তার কম্পিউটারসহ তথ্য-উপাত্ত।

তিনি যখন গোর্কি স্ট্রিটে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন সেই সময় একটি ভিডিও ফুটেজ প্রকাশে এসেছে; যেখানে রাশিয়ার নিঝিনি নভগরোদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থিত। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আগুনে পুড়তে থাকা এক নারীকে বাঁচাতে তার দিকে ছুটছেন এক ব্যক্তি। তিনি তার পাশে গিয়ে নিজের কোট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে ওই নারী তাকে সরানোর চেষ্টা করেন। এরপরই আগুনে ভস্মীভূত ওই নারী বার্তা সম্পাদক মাটিতে পড়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত