চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে স্বামী ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলো- উপজেলার গোবিন্দপুর গ্রামে মৃত হিপাত মোল্লার ছেলে ইয়ার আলী (৫০) ও তার স্ত্রী রোজিনা খাতুন (৪৫)।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল খালেক জানান, ধারণা করা হচ্ছে শনিবার রাতে কে বা কারা গোবিন্দপুর গ্রামের স্বামী ইয়ার আলী ও স্ত্রী রোজিনা খাতুন কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরে আবদ্ধ করে রেখেছে। স্থানীয়রা রবিবার সারা দিন তাদের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে স্বামী ও স্ত্রী দু জনের লাশ দেখতে পায়। পরে সন্ধ্যায় থানা-পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার আলামত সংগ্রহ চলছে, লাশের সুরতহাল করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হবে।
