মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১০:২৭ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে ঘরে ঢুকে রাতভর মা ও মেয়েকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

উপজেলার গরমচড়ি ফরেস্ট মাজার এলাকার ওই ঘটনায় রবিবার বিকেলে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- উপজেলার জিগদর গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) ও একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, শুক্রবার রাতে চুনারুঘাটের রানীগাঁও ইউপির পাহাড়ি এলাকা গরমচড়ি ফরেস্ট মাজারসংলগ্ন একটি বাড়িতে আসে একদল যুবক। পরে তারা ঘরে ঢুকে মা-মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে অজ্ঞান হয়ে পড়েন মা-মেয়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তারা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

এ ঘটনায় শনিবার রাতে তিনজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। পরে অভিযান চালিয়ে রবিবার বিকেলে প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত