সিরাজগঞ্জ সদর উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার চণ্ডিদাগাঁতী এলাকার ওই ঘটনায় গত শনিবার রাতে অভিযুক্ত চারজনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো– ওই পোশাক কারখানার ম্যানেজার ও শহরের দত্তবাড়ী মহল্লার এমদাদুল হক, চণ্ডিদাসগাঁতী গ্রামের ও মিল শ্রমিক কাওসার, একই গ্রামের আব্দুল খালেক এবং নাসির।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চণ্ডিদাসগাঁতী এলাকার ওই পোশাক কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। পথে সহকর্মীরা তাকে মিথ্যা কথা বলে কৌশলে চণ্ডিদাসগাঁতী বেইলি ব্রিজের কাছে একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ম্যানেজারসহ চারজনকে আটক করে পুলিশ। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। রবিবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।
