৫০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় আইডিএলসি ফাইন্যান্স

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১১:৩৮ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এই বন্ড ছাড়া হবে বলে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে জানানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই ও সিএসই জানিয়েছে, চার বছরমেয়াদি বন্ডটি ফেস ভ্যালুতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ছাড়া বন্ডটির বৈশিষ্ট্য হবে অনিরাপদ, অরূপান্তরযোগ্য জিরো কুপন বন্ড। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে কোম্পানিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত