চীনা ভ্যাকসিন হালাল না হলেও সমস্যা নেই: ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১২:৪৭ এএম

করোনার চীনা ভ্যাকসিন হালাল হলে ভাল, হালাল না হলেও কোন সমস্যা নেই বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ইসলাম গবেষক মারুফ আমিন।

তিনি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে যে ভ্যাকসিন উৎপাদন করা হচ্ছে তা হালাল হওয়া জরুরি নয়।

শুক্রবার তার মুখপাত্র মাসদুকি বাইডোয়ি তার এই বিবৃতিটি প্রকাশ করে। এ খবর দিয়েছে দ্যা জাকার্তা পোস্ট।

খবরে জানানো হয়, ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী লুহুত বিনসারের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান ভাইস প্রেসিডেন্ট। এতে চীনের বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

ইন্দোনেশিয়ার পিটি বায়ো ফার্মা সিনোভ্যাকের সঙ্গে মিলে স্থানীয়ভাবে এই ভ্যাকসিন উৎপাদন করছে। এ নিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, ভ্যাকসিন যদি হালাল হয়তো ভালো।

যদি না হয় তাহলেও কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট বর্তমানে দেশটির উলেমা কাউন্সিলেরও চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত