জামালপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রবিবার রাত ১০টার দিকে পৌর এলাকার কম্পপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পৌরসভার কম্পপুর এলাকার মুদি দোকানি সাঈদ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী ফাতেমা বেগমের পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রবিবার রাত ১০টার দিকে বসতঘর সংলগ্ন মুদি দোকানে স্ত্রী ফাতেমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান সাঈদ আলী। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
