ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন।
শনিবার রাতে তার গ্রাম পূরওয়ায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বয়স হয়েছিল ৯২ বছর।
বহুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন যাদব। শনিবার রাত ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উত্তর প্রদেশের ঔরাইয়া জেলায় তার শেষকৃত্য হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ।
১৯৪৯ সালে মাত্র ২১ বছর বয়সে নিজের গ্রামে সরপঞ্চ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মুলায়ম সিং যাদব। ১৫ বছর তিনি নিজের ব্লকের প্রধান ছিলেন।
টানা ২০ বছর ছিলেন লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য।
আইন পরিষদে তিনবার এবং ঔরাইয়া ও ভাগ্য নগর ব্লকে দুবার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
প্রবীণ নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে।
প্রয়াত নেতার নাতি গৌরব যাদব সাংবাদিকদের বলেছেন, তারা শনিবার কানপুরের একটি হাসপাতাল থেকে ফেরার পরে তিনি মারা যান।
চলতি বছরের শুরুতে পেটের সমস্যায় একাধিকবার তাকে হাসপাতালে যেতে হয়েছিল।
