নীলফামারীর টুপামারী ইউপি

চেয়ারম্যান পদে বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১২:১২ এএম

নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন বাবা ও ছেলে। তারা হলেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির (স্বতন্ত্র) ও তার ছেলে মোহাম্মদ আলী (স্বতন্ত্র)।

গত রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বাবা-ছেলেসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন চারজন। চেয়ারম্যান পদের অপর প্রার্থীরা হলেন আবুল কাশেম শাহ (আওয়ামী লীগ) ও সাইদুর রহমান (বিএনপি)। ২৯ অক্টোবর এই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সীমানা জটিলতা নিয়ে মামলায় নয় বছর আটকে ছিল এ নির্বাচন। আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে গত ২৬ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী চার চেয়ারম্যান প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে সদস্য পদে ৪২ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী সদস্য পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত