রাজশাহীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০২:৩৪ পিএম

রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর কাটাখালি থানার ইউসুপপুর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দক্ষিণ বাখরাবাদ গ্রামের আনিসুর রহমানের মেয়ে আরমিন আক্তার শিউলি (১৩) ও তার বোনের মেয়ে জিসা (৮)। সে ঐ এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে।

ওসি জিল্লুর রহমান জানান, দুই শিশু একসাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এরই একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করার চেষ্টা করে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণ চেষ্টার পর দুজনকেই উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত