কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির মতবিনিময় সভায় গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগ প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী।
গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দাউদকান্দির বাসভবনে পৌর বিএনপি আয়োজিত ওই সভায় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন মোহাম্মদ আলী। এ সময় খন্দকার মোশাররফসহ উপস্থিত বিএনপি নেতাদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে ভোট চেয়েছেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মোহাম্মদ আলী এখানে উপস্থিত হয়ে অহিংস রাজনীতির সূচনা করল।’
