বিদেশি জাহাজ থেকে ডিজেল পাচার আটক ৩

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০২:১১ এএম

বাগেরহাটের মোংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে জ্বালানি তেল (ডিজেল) পাচারের সময় তিন ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ডিজেল এবং চোরাকারবারের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়। 

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে. এম ফয়সাল হক জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় সোমবার রাত ১টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় বিদেশি জাহাজ থেকে পাচারকালে ১ হাজার ৫৫০ লিটার ডিজেল এবং একটি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো হাবিব খাঁন (৪৫), আবুল শেখ (৪৮) ও সুমন (১৮)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত