কুড়িগ্রামে রবিদাস গৃহবধূকে ধর্ষণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১০:২৩ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রবিদাস (মুচি) সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বুধবার সকালে ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত