রূপগঞ্জে ব্রিকফিল্ডে লুটপাট ও স্কুলে চুরি

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১১:০৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পৃথক স্থানে গতকাল বুধবার ভোরে চুরি ও লুটের ঘটনা ঘটেছে। মাহনা এলাকায় নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে নুর মদিনা ব্রিকফিল্ড থেকে দুর্বৃত্তরা গরু, সেচ মেশিন, মোটরসাইকেলসহ দশ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক জমির হোসেন। এ ছাড়া নগড়পাড়া এলাকার ব্রাইট শিশুকানন হাইস্কুল থেকে কম্পিউটার ও ফ্যানসহ দুই লাখ টাকার মালামাল লুট হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নুর মদিনা ব্রিকফিল্ডের মালিক হাজি জমির হোসেন জানান, গতকাল ভোর ৩টার দিকে ব্রিকফিল্ডের চারজন নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে ৪টি সেচ মেশিন, ৫টি গরু, দুটি ছাগল, একটি মোটরসাইকেলসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ব্রাইট শিশুকানন হাইস্কুলের অপর ঘটনায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল আহমেদ জানান, স্কুলের জানালা ভেঙে ১৩টি সিলিং ফ্যান, একটি কম্পিউটারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় চোর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত