নদীরভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে নদীপাড়ে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভাঙনকবলিত নদী তীরে দাঁড়িয়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়ুলিয়া গ্রামের গড়াই নদের পাড়ে এ মানববন্ধন হয়।
এর আগে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ঝিনাইদহের শৈলকুপা, কুষ্টিয়ার খোকসা ও কুমারখালী উপজেলার মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান টুলু, সাবেক ডেপুটি কমান্ডার মেহের আলী, যুদ্ধকালীন গেরিলা কমান্ডার লুৎফর রহমান, আইয়ুব, আসাদুজ্জামান, আবদুর রহমান, আবদুর রফিক এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।
