সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকার যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর থানার এসআই আনিসুর রহমান জানান, খবর পেয়ে পূর্ব মোহনপুর এলাকার যমুনা নদীতে থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এক সপ্তাহ আগে প্যান্ট পরিহিত ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
