ভারতে করোনা সংক্রমণ ৭০ লাখ ছাড়িয়েছে

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১১:০৯ এএম

ভারতে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৭০ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। মারা গেছে ১ লাখ ৮ হাজারের বেশি।

রবিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৭৪ হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৯১৮ জন। মোটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩৩৪ জনে।

এই সময় জানায়, ভারতে যে হারে প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে, তাতে শীর্ষ স্থানে থাকা যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাওয়া এখন সময়ে অপেক্ষা। যুক্তরাষ্ট্রে মোট করোনা সংক্রমিত ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন।

ওয়ার্ল্ডো মিটারের হিসাব অনুযায়ী, রবিবার সকাল নাগাদ গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ১৬১ জনে। সুস্থ ২ কোটি ৮১ লাখ ১১ হাজার ৯৫১ জন। মারা গেছেন ১০ লাখ ৭৭ হাজার ৪৫৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত