মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৮:১৩ পিএম

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় রিয়া দাস নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত অবস্থায় মোটরসাইকেলের চালকসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট বাজারে এই ঘটনা ঘটে। নিহত রিয়া শুকলালহাট এলাকার চন্দন দাসের কন্যা।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজি জানান মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি রিয়া দাসকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এ সময় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা দুজনও আহত হয়। তাদেরও সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত