চীনে ৫ দিনে ৯০ লাখ মানুষের করোনা পরীক্ষা

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০২:৪৭ এএম

চীনের কিংদাও শহরে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ নতুন করে বেড়ে গেছে। ফলে ওই শহরের ৯০ লাখ মানুষের সবার করোনা পরীক্ষা করবে কর্র্তৃপক্ষ। পাঁচ দিনের মধ্যেই ওই শহরের বিশাল জনসংখ্যার নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি ওই শহরের স্থানীয় একটি হাসপাতাল ডজনখানেক নতুন সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বেশিরভাগ রোগীই বহিরাগত। অর্থাৎ তারা চীনের বাইরে অন্য কোনো দেশ থেকে এসেছেন। এর আগে গত মে মাসে পুরো উহান শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করেছে চীন। সে সময় মাত্র ১০ দিনে ১ কোটি ১০ লাখ মানুষের দেহে করোনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত