হকি দলের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০৯:০১ পিএম

জুনিয়র এশিয়া কাপের ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ মামুন উর রশিদ।

প্রাথমিক ক্যাম্পের ৩৭ জন খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ৬০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছিল সোমবার। মঙ্গলবার যার রিপোর্ট আসে।

আপাতত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ডরমিটরিতে থেকে জুনিয়র এশিয়া কাপের (অনূর্ধ্ব-২১) প্রস্তুতি নিচ্ছে আশরাফুল-রাব্বিরা। শুক্রবার থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে আবাসিক ক্যাম্পে উঠবেন তারা। তবে স্টিক-বলের অনুশীলন হবে মাওলানা ভাসানি স্টেডিয়ামেই।

আগামী ২১-৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ১০ দলের জুনিয়র এশিয়া কাপের আসর। যা জুনিয়র বিশ্বকাপের বাছাই পর্বও।

আরো পড়ুন:

জুনিয়র এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

কঠিন মিশনে আত্মবিশ্বাসই আশরাফুলদের শক্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত