করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৫:২৫ এএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার মধ্য রাতে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন তিনি। এরপর বয়স বিবেচনায় গতকাল সিএমএইচে ভর্তি করা হয়।

গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১২টার দিকে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান মন্ত্রী। পরে সকালে তিনি সিএমএইচে ভর্তি হন। তবে স্বাস্থ্য পরীক্ষায় অন্যান্য রিপোর্ট ভালো এসেছে। বয়স বিবেচনায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান শাহেদুর রহমান।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ৫৫৫ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত