জয়পুরহাট রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিলসহ ফরহাদ হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার দিবাগত গভীর রাতে ট্রেনের ইঞ্জিন বগির অভ্যন্তরে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
আটককৃত ফরহাদ হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এএসপি এম.এম মোহাইমেনুর রশিদ জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফরহাদ হোসেন নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল
দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন সময় কৌশলে ট্রেনের বগিতে করে হিলি
হইতে ঢাকার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
