নাটোরের লালপুরে গরুবোঝাই ভটভটির ধাক্কায় মুনসাদ হাজী (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মকছেদ আলী (৭০) নামের অপর একজন আহত হয়েছে।
বুধবার রাতে উপজেলার ওয়ালিয়া-দয়ারামপুর সড়কের ফুলবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুনসাদ হাজী ফুলবাড়ি গ্রামের মৃত বিদন মন্ডলের ছেলে অপর জন মকছেদ আলী একই এলাকার মৃত ঝড়ু প্রামানিকের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক গরুবোঝাই ভটভটি আটক করে পুলিশ ফাঁড়িতে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুনসাদ হাজি ও মকছেদ আলী বাইসাইকেল যোগে ওয়ালিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় ওয়ালিয়া-দয়ারামপুর সড়কের ফুলবাড়ি মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি গরুবোঝাই ভটভটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুনসাদ হাজি মারা যায় ও মকছেদ আলী আহত হন।
পরে স্থানীয়রা এসে নিহত মুনসাদ আলী ও গুরুতর আহত মকছেদ আলীকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে গরু বোঝাই ঘাতক ভটভটি আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ভটভটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।
