জামালপুরে ট্রাক্টর চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১১:১৯ এএম

জামালপুরের মেলান্দহে ট্রাক্টর চাপায় তোফাজ্জল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব শ্যামপুর চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পূর্ব শ্যামপুর গ্রামের ওয়াহেদের ছেলে বৃদ্ধ কৃষক তোফাজ্জল বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করতে যাওয়ার সময় একটি ট্রাক্টর তোফাজ্জলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক আসাদ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত