নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী শিশু ওমর ফারুকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পরিবারের সদস্যদের অগোচরে সকালে বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল শিশু ওমর ফারুক।
একপর্যায়ে সে পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে তল্লাশি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নীলফামারী সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি মোবাইল টিম পাঠানো হয়েছে। শিশুটির পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
