দেশে এখনো ষড়যন্ত্রকারীরা তৎপর: আইনমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৪:১৬ পিএম

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে এখনো ষড়যন্ত্রকারীরা তৎপর। জনগণ যদি সজাগ থাকে, ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেয়া হবে।

শনিবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা গ্রামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভিডিও কনফারেন্সে মন্ত্রী এসব কথা বলেন।

এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে মা ও শিশু কেন্দ্রের ৫৩ শতক ভূমি দান করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

মন্ত্রী আরও বলেন, জনতার দাবির প্রেক্ষিতে শেখ হাসিনার সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। এটা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ নয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার ভূমি হাছিবা খান, অফিসার ইনচার্জ কসবা মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া।

এ সময় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত