ভারতে ক্লিনিক্যাল পরীক্ষা পুনরায় শুরুর অনুমতি পেয়েছে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন। ভ্যাকসিনটির অর্থায়নকারী রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) গতকাল শনিবার এই অনুমোদন পাওয়ার কথা জানিয়েছে। আরডিআইএফ এবং ভারতের ড. রেড্ডির ল্যাবরেটরি যৌথভাবে এই পরীক্ষা সম্পন্ন করবে বলে জানিয়েছে এনডিটিভি।
রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’র ক্লিনিক্যাল পরীক্ষা আগেও ভারতে চালানোর ঘোষণা দেওয়া হয়। তবে ওই সময় তা প্রত্যাখ্যান করে ভারতের নিয়ন্ত্রকরা। ওই সময় ভারতীয় কর্র্তৃপক্ষের দাবি ছিল রাশিয়ায় ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ধাপের যে পরীক্ষা চালানো হয়েছে তা খুবই সীমিত পরিসরের। ওই ধাপের পরীক্ষাগুলো আবারও ভারতে চালানোর কথা বলা হয়।
