ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হাবিবুল্লাহ ডন গত শনিবার দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান ডেক, মুভি থিয়েটার, রিডিং লাউঞ্জ, সুইমিং পুল, রেইন ফরেস্ট, জিমনেসিয়াম এবং ক্লাব হাউজসহ পুরো প্রকল্প ঘুরে হাবিবুল্লাহ ডন বলেন, পরিদর্শন করা ছাড়া রূপায়ণ সিটি উত্তরাকে অনুমান করা যাবে না। এটার বিশালত্ব এবং সৌন্দর্য বুঝতে হলে অবশ্যই ভিজিট করতে হবে। তিনি বলেন, এটা দেশকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। যদিও এটা রূপায়ণের জন্য ল্যান্ডমার্ক প্রজেক্ট কিন্তু আমরা বাংলাদেশিরা এটা নিয়ে গর্ব করতে পারব।
৬৩ শতাংশ ফাঁকা জায়গা নিয়ে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা গড়ে উঠেছে ১৩৪ বিঘা জমিতে। এই সিটিতে একই গেটের ভেতরে রয়েছে সবুজ ঘাসের খেলার মাঠ, প্রিমিয়াম কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাইভিলা, প্যান্থহাউজ, সুইমিং পুল, মসজিদ, ক্লাব হাউজ ও কর্নার শপ। এছাড়াও থাকছে বিশ্বমানের শপিং মল, অফিস টাওয়ার, পাঁচ তারকা হোটেল।
