বকশীগঞ্জে আ.লীগ-ছাত্রলীগ ধাওয়া-পাল্টাধাওয়া

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১১:৩১ পিএম

জামালপুরের বকশীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে পৌর আওয়ামী লীগ আয়োজিত মিছিল, আলোচনা সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের পদত্যাগের দাবিতে মালিবাগ মোড়ে সড়ক অবরোধ করেন।

নেতাকর্মীরা জানান, গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের হয়। মিছিলটি পাটহাটি এলাকায় পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের পক্ষে স্লোগান দিয়ে মিছিলে হামলা চালান। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত