সাভারের আশুলিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রাজন ভূঁইয়া (৩৫)। গত রবিবার রাতে আশুলিয়ার বেরন সোনামিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেটের বারেক ভূঁইয়ার ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা বলে জানা গেছে।
পুলিশ জানায়, দেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করে সাভার তিতাস গ্যাস কতৃ©পক্ষ। এসব সংযোগে ব্যবহার করা হতো নিম্নমানের পাইপ ও ফিটিংস। ফলে ঝুঁকি থেকে যায় বড় ধরনের দুর্ঘটনার। এসব অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মামলায় পরোয়ানাভুক্ত আসামি রাজন। তাকে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
