মোহাম্মদ বুল হাসান এফসিএসকে গত শনিবার ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। গত শনিবার প্রতিষ্ঠানটির ৬৪তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। বর্তমানে সিমেন্স বাংলাদেশ লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন তিনি।
একই সভায় এম নাসিমুল হাই এফসিএসকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তিনি বর্তমানে বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বসুন্ধরা ফাউন্ডেশনের ট্রাস্টি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এছাড়াও তিনি বসুন্ধরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডেরও সদস্য। সেলিম আহমেদ এফসিএস ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ইস্টার্ন হাউজিং লিমিটেডের কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. শফিকুল আলম এফসিএমএ, এফসিএ, এসিএসকে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি শফিকুল আলম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রিন্সিপাল ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিজ সলিউশনের স্পন্সর ডিরেক্টর এবং সিএফও ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।
