ঝালকাঠিতে দুই জেলের জেল, ভৈরবে ৫ জনকে জরিমানা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০১:০২ এএম

ঝালকাঠির বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছর করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে ইলিশ শিকার করার দায়ে পাঁচ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার গভীর রাতে বিষখালী নদী থেকে ইলিশ শিকারের সময় জেলে উজ্জ্বল ও আবুল কালামকে আটক করা হয়। এ সময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবীর হোসেন ওই দুই জেলেকে এক বছর করে কারাদন্ডের আদেশ দেন।

ভৈরবের মেঘনা নদী থেকে ইলিশ শিকার করার দায়ে পাঁচ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। গতকাল সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুল মোতালেব, ফারুক মিয়া, মজনু মিয়া, আবুল কাসেম ও সিজান মিয়া নামের ওই পাঁচ জেলেকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত