জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশি পিস্তল, শুটারগান ও গুলিসহ আব্দুর রশিদ (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত গভীররাতে পাঁচবিবি উপজেলার রতনপুর উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এসব অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত মনছের আলী ছেলে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এএসপি এম.এম মোহাইমেনুর রশিদ জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুর রশিদের বাড়ির শয়নকক্ষ হতে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
