ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল মালেককে সহকারী পুলিশ কমিশনার পশ্চিম, সহকারী পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহকে সহকারী পুলিশ কমিশনার উত্তর, সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল মালেককে সহকারী পুলিশ কমিশনার পশ্চিম ও সহকারী পুলিশ কমিশনার মো. নিজাম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
